শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

পেনসিলভেনিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় আপার ডারবির ৬৯তম স্ট্রিটের মসজিদ আল মদিনার পার্কিং লটে এ ঘটনা ঘটে। জানা গেছে, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য এবং বিটিএসপির সাবেক নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। বিটিএসপিতে তার নিবন্ধন নম্বর ৪২। তিনি বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।

পুলিশের ধারণা, কর্মস্থল থেকে কাজ শেষে ডেলাওয়ার কাউন্টি মসজিদে এশার নামাজ পড়ার জন্য পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন, এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, সন্ধ্যা পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পেনসিলভেনিয়া রাজ্যের আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে মসজিদ আল মদিনার (আপার ডারবি ইসলামিক সেন্টার) কাছে মাহবুবুর রহমানকে গুলি করা হয়। তার গাড়ি ফিলাডেলফিয়া থেকে উদ্ধার করা হয়েছে। হত্যা ঘটনার তদন্ত চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102