মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গলের বিভিন্ন  সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102