বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102