বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

“পুলিশ জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” -এই স্লোগানকে সামনে রেখে  ঠাকুরগাঁওয়ে  পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার (৪ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে, বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উদ্বোধন শেষে  পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে কমিউনিটি পুলিশিং ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা বিডিহলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  আলোচনা অনুষ্ঠানে কেক কেটে ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয় ।

ইউএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উদ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঠাকুরগাঁও-১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি  জেলা প্রশাসক মাহবুবুর রহমান, মূখ্য আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার ঠাকুরগাঁও উত্তম প্রশাদ পাঠক।

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌরসভার মেয়র,আঞ্জুমান আরা বন্যা।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে । অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার( হিসাব ও অর্থ) লিজা বেগম । এছাড়াও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102