বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

ঠাকুগাঁওয়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও পুলিশ সুপার, উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে (৩ নভেম্ব) শুক্রবার ডিএসবি, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ও, সদর থানা, ঠাকুরগাঁও এর সাথে আইন-শৃঙ্খলাজনিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন। পুলিশ সুপার পরিচয় পর্ব শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন- জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদান ও নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও সকল প্রকার ভেরিফিকেশন ও তদন্ত রিপোর্ট স্বচ্ছতার সাথে দ্রুত সময়ে প্রদান করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন’সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার আহ্বান জানান।

পুলিশ সুপার  জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁওকে অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার ও মামলা রুজু সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। ঠাকুরগাঁও জেলার ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সুপার  ট্রাফিক বিভাগে দায়িত্বরত সকল কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারি দায়িত্ব পালন করতে সদর থানা, ঠাকুরগাঁও এর সকল অফিসার ও ফোর্সদের  গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102