মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আবারও ইসরায়েলে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

এক মাসেরও কম সময়ে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

তেল আবিবের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ব্লিঙ্কেন বলেন, তিনি ফিলিস্তিনি বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইসরায়েলের কাছ থেকে ‘সুস্পষ্ট ব্যবস্থা’ জানতে চাইবেন।

এর আগে অক্টোবর মাসে ইসরায়েল, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন ব্লিঙ্কেন। যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি।

ব্লিঙ্কেনের সফরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও ইসরায়েল সফর করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন এবং হামাসের কঠোর সমালোচনা করেন। ইসরায়েলকে সহায়তায় এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি এলাকায় মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি শিশু ও ২ হাজারেরও বেশি নারী রয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।এতো হতাহত হওয়ার পরও গাজায় যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102