শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ঢাকায় বাতাসের গতি ও দিক  পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কিলোমিটার। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাতের এবং দিনের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102