শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সকালে বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।

কূটনৈতিক একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানায়নি।

কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনায় দুই দেশের সম্পর্কের নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে সমসাময়িক বিষয় হিসেবে বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের বিষয়টি সংগত কারণেই তাদের আলোচনায় আসার কথা।

বছর দেড়েক ধরেই বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়টি জোর দিতে বলছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ আয়োজনের আহ্বান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102