শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বাসের মধ্যে পড়ে ছিল চালকের সহকারীর ক্ষতবিক্ষত লাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪৫ এই পর্যন্ত দেখেছেন

খুলনা নগরের শিববাড়ী মোড়ে একটি বাসের ভেতর থেকে সাব্বির (২৫) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

সাব্বির ওই গাড়ির চালকের সহকারী। তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া এলাকায়। তাঁর মাথা, ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, জিয়া হলের (পাবলিক হল) সামনে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাস গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ী মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়।আজ সকালে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। গাড়ির মধ্যেই রাতে ঘুমানোর কথা ছিল সাব্বিরের। সকালে গাড়ির মধ্যে সাব্বিরের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ধারণা করা হচ্ছে, ভোরের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তাঁর মৃত্যু হয়েছে। সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত না করে বলা যাবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102