সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

নির্বাচন যথাসময়েই হবে, কেউ থামাতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

May be an image of 9 people, dais and text that says 'S বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) বিকেলে গণভবনে বেলজিয়ামে তাঁর সাম্প্রতিক তিন দিনের সরকারি ফর পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন Fsw ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নিউজ'

প্রধানমন্ত্রী আরো বলেন, কে নির্বাচনে এলো, কে এলো না, কে চোখ রাঙালো এসব নিয়ে পরোয়া করি না। ‌মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। যারা ক্যু করার পরে বলে ডায়লগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেনের ডায়লগ (সংলাপ) হয়েছে? যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেনের সংলাপ হবে সেদিন চিন্তা করা যাবে।

May be an image of ‎11 people and ‎text that says '‎ة বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩১ অক্োক ২০২৩) বিকেলে গণভবনে বেলজিয়ামে তাঁর তিন দিনের সরকারি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইয়াসিন FsNews জয়/ফোকাস বাংলা নিডজ‎'‎‎

প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এমনটি বলেছিল। কিন্তু এখন কারা নির্বাচন বানচালের চেষ্টা করছে এটি সবাই দেখছে। কিন্তু এখন তাদের বিরুদ্ধে স্যাংশন না দিয়ে সংলাপ করার কথা বলছে। এদের নীতি নিয়েই তো প্রশ্ন উঠেছে।

May be an image of 1 person, dais and text that says 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিন মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩) বিকেলে গণভবনে বেলজিয়ামে তার সাম্প্রতিক তিন দিনের সরকারি সফর পরবর্তী ংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন Fw ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নউজ'

প্রধানমন্ত্রী আরো বলেন, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাত পুড়িয়ে দেয়া উচিত। শটের সঙ্গে শটের মতোই আচরণ করতে হবে। জনগণ ওদের সঙ্গে নেই। জনগণ আমাদের সঙ্গে আছে। আশা করি, বিএনপির আচরণ পরিবর্তন হবে। তা না হলে তাদের পরিস্থিতি খারাপ হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102