বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

পাকিস্তানের কাছে হারল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপে আবারো হারের তেঁতো স্বাদ পেল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার পর নির্বিষ বোলিংয়ে ৭ উইকেটের পরাজয় বরণ করে নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা ছয় হারে পয়েন্ট টেবিলে একধাপ পিছিয়ে তলানিতে নেমে গেল বাংলাদেশ। অন্যদিকে টানা চার ম্যাচ হারের পর জয়ে ফেরা পাকিস্তান সাত ম্যাচে তিন জয় নিয়ে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।

এদিকে টাইগার ওপেনার তানজিদ তামিমকে সাজঘরে ফিরিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। নিজের ক্যারিয়ারের ৫১ তম ইনিংসে তিনি এই কীর্তি গড়েন যা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে দ্রুততম। এছাড়াও আজ আরেকটি রেকর্ডের সাক্ষী হয় ইডেন। বিশ্বকাপ ইতিহাসে সেরা রান সংগ্রহকদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পেছনে ফেলেন সাবেক প্রোটিয়া কিংবদন্তী ব্যাটার এবি ডি ভিলিয়ার্স এবং সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারাকে। টাইগারদের দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিক এবং ফখর জামানের ১২৮ রানের দুর্দান্ত ওপেনিং জুটির উপর ভর করে ৩২.৩ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে জাহাজ ভেরায় বাবরা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়ে মাহমুদউল্লাহর ফিফটি ও সাকিব-লিটনের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসের উপর ভর করে ২০৪ রানে অলআউট হয় সাকিব বাহিনী।

কলকাতায় বাংলাদেশের দেওয়া ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফখর জামান এবং আব্দুল্লাহ শফিকের ১২৮ রানের জুটির কল্যাণে ভালো শুরু পায় পাকরা। ৫৬ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করেন আব্দুল্লাহ শফিক। যা এবারের বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরিও বটে। এছাড়াও ক্যারিয়ারের ১৬তম এবং বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে প্রথম সেঞ্চুরি পান ফখর জামান। ২২তম ওভারের প্রথম বলেই শফিক-ফখরের ১২৮ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। তার করা বলে লেগ বিফরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়েন আব্দুল্লাহ শফিক। তার ব্যাট থেকে আসে ৯ চার এবং ২ ছয়ে ৬৮ রান। দলীয় ১৬০ রানে ৯ রান করে মিরাজের বলেই মাহমুদউল্লাহর হাতে ক্যাচে সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। ৭৪ বলে ৭ ছয় এবং ৩ চারে ৮১ রান করে আবারো মিরাজের শিকারে পরিণত হয় ফখর জামান।

রিজওয়ানকে নিয়ে বাকি কাজটা সহজেই সেড়ে ফেলেন ইফতিখার আহমেদ। টাইগারদের হয়ে ৬০ রানে তিন উইকেট নিয়ে একমাত্র সফল বোলার মেহেদী হাসান মিরাজ। এর আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহর ৫৬, লিটন দাসের ৪৫, সাকিবের ৪৩ এবং মিরাজের ২৫ রানের উপর ভর করে ২০৪ রানের মামুলি সংগ্রহ তুলে টাইগাররা। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম। হারিস রউফ নেন ২টি। একটি করে উইকেট নেন ইফতিখার আহমেদ এবং ওসামা মির।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102