বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে

বিএনপি-জামাতের অবরোধ প্রতিহতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি জামাতের দেশব্যাপী ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসুচীর প্রথম দিনে অবরোধ প্রতিহত করতে শ্রীমঙ্গলের রাজপথে অবস্থান নেয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী মঙ্গলবার (৩১অক্টোবর) শান্তি সমাবেশের ডাক দেয়। শ্রীমঙ্গলবাসীর জানমালের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল  উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, আওয়ামীলীগ সদস্য মহসিন মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শহিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা শেখ নোমান, সহসভাপতি কামরুল হাসান দোলন, সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সহসভাপতি নেপাল রায়, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মুমিনুল হোসেন সোহেল, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের আহমেদ, সাবেক সাধারণ আবিদ হোসেন তানভীর, সেচ্ছাসেবক লীগ নেতা হিমেল, কৌশিক ভট্টাচার্য, মেম্বার কদর আলী, বেলাল মেম্বার, তামিম আহমেদ, ছাত্রলীগ নেতা আকাশ মিয়া, স্বপন, মোঃ আবেদ হোসেন, জাবেদ, সোহাগ, ছাত্রলীগ নেতা উজ্জ্বল দাস, ছাত্রলীগ নেতা মাহবুব আলম শিমুল, তাসলিম আহমেদ, সালাত মিয়া, সাজ্জাদ মিয়া, নাইমুর রহমান নাহিদ প্রমুখ।

উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102