বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

রাণীশংকৈলে

সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হলে আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে তাদের ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ আন্দোলনে অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক। সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এটি করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।

রাজনৈতিক সমাবেশে  সংবাদকর্মী রফিক ভূঁইয়ার হত্যার গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিকরা। রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল  প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী  এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. বিপ্লব । এসময় বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সম্পাদক নুসরাত খোদা রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার -সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, শফিকুল ইসলাম শিল্পী, অন্যান্য সদস্যরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102