বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সহায়তা নিয়ে

মৌলভীবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর মেয়র

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারর ইসলামবাগ এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে সহায়তা দিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২৬অক্টোবর মৌলভীবাজার পৌরসভার ইসলামপুর এলাকার স্বত্তাধিকারী বাকু মিয়ার বাড়িতে আগুন লাগলে ৫টি পরিবারের আসবাপত্র ও মূল্যবান কাগজ পত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দিলেন নগদ তিন হাজার টাকা, চাল, ডাল, তৈল, চিনি, দুধ, পিয়াজ ও আলু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মহিলা কাউন্সিলর জিম্মি আক্তার, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ও পরিবহন মালিক সমিতির নেতা রশিদ উদ্দীন , ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাফিক আহমদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান ভুট্টু, সংবাদকর্মী তানিম আহমদ।

ক্ষতিগ্রস্ত পরিবাররা হলেন, মকবুল মিয়া, শামিম মিয়া, ফয়েজ মিয়া,সাকিব মিয়া, মিজান মিয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102