বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেঁতুলিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময়

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশের সর্বো উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হিমালয়ের পাদদেশে অবস্থিত পর্যটন নগরী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে ট্যুরিষ্ট পুলিশের পঞ্চগড় জোনের হলরুমে এ পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়।
ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তেঁতুলিয়া পর্যটন এলাকায় অবস্থিত হোটেল, রিসোর্টসহ পর্যটনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পর্যটন এলাকার  সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তেঁতুলিয়া পর্যটন এলাকায় আগত পর্যটকরা নির্বিঘ্নে চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক  যথায়থ পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে গণমাধ্যম কর্মীদের অবগত করা হয়েছে। তেঁতুলিয়া বাজারে যত্রতত্র ভ্যান রাখা, সংঘটিত অপরাধ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ,আগত পর্যটক দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয় আলোকপাত করা হয়।
মতবিনিময় সভায় পর্যটকদের স্বার্থে  টুরিস্ট পুলিশ এবং সাংবাদিক পরস্পর সহযোগিতা মূলক মনোভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়।
মতবিনিময় সভায় তেঁতুলিয়া ওলামা দলের সভাপতি ও
 প্রেসক্লাবের  সভাপতি সেহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম হাবিব, সাধারণ সম্পাদক এসকে দোয়েল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, তেঁতুলিয়া রিপোর্টাস ইউনিটির সভাপতি খাদেমুল ইসলাম, মোবারক হোসেন, জুলহাস উদ্দিন,  রবিউল ইসলাম রতন, সাব্বির হোসেন রকি উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের উপ-পরিদর্শক মো.জালাল উদ্দিন, মামুনুর রশীদ, আসলাম হোসেন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102