মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

পিটার হাসকে নৈশভোজ করানো

বিএনপিপন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপিপন্থী ব্যবসায়ী ও দৈনিক জনতার সম্পাদক মণ্ডলির সভাপতি সৈয়দ আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৩টায় তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি বলেন, সৈয়দ আলতাফ হোসেন ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় আসামি ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রবিবার সকালে আলতাফ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম।

উল্লেখ্য, দৈনিক জনতার সম্পাদক মণ্ডলির সভাপতি সৈয়দ আলতাফ হোসেন প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান। গত ২৫ অক্টোবর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সম্মানে তার গুলশানের নিজভবনে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এতে মার্কিন রাষ্ট্রদূতসহ আওয়ামী লীগের এক মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা অংশ নেন।

নৈশভোজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, দলটির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ। এ ছাড়া সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, মার্কিন দূতাবাসের চিফ পলিটিকাল কাউন্সিলর শ্রেয়ান সি ফিজারল্ডসহ আরও অনেকে নৈশভোজে অংশ নেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102