বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে ইইউ

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

টুইট বার্তায় সংস্থাটি জানায়, ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতা দেখে ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে মর্মাহত। অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়।

প্রতিক্রিয়ায় বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

শনিবার রাতে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিক সহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।

প্রসঙ্গত, শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত দুইজন নিহত হন। এতে রাজধানী ঢাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102