বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রণোদনা বাড়ায় রেমিট্যান্স বাড়ছে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

প্রণোদনার বাড়ানোর সুফল মিললো প্রবাসী আয়ে। এর ফলে বৈধ পথে তাদের অর্থ পাঠানোর হার বেড়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। চলতি মাসের ২৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৪২ কোটি ৮ লাখ টাকা)। যা আগের মাস সেপ্টেম্বর ও ২০২২ সালের অক্টোবর মাসের চেয়ে বেশি।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৬ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যবসারত বিদেশি ৯ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ ২৪ কোটি ৫৩ লাখ ডলার প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে, ১০ কোটি ৯ লাখ মার্কিন ডলার।

আগের বছরের অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ৪ হাজার মার্কিন ডলারের। গত সেপ্টেম্বর মাসে এসেছিল ৪৪ মাসের সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে একই সঙ্গে আগের বছর অক্টোবর ও চলতি বছরের আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এলো।

উল্লেখ্য, আগের মাসে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর সরকারের দেওয়া ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আরও ২ টাকা ৫০ পয়সা প্রণোদনা বৃদ্ধির সিদ্ধান্তে প্রবাসী আয় আবার বেড়েছে। প্রণোদনা বৃদ্ধির ফলে হুন্ডিকে অনেকাংশই দমানোর সম্ভব হয়েছে, আর এ কারণেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা সূচনা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102