মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ঢিলে তালে হরতাল পালিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার অন্যান্য উপজেলার মতো তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা মহাসড়কে কোথাও হরতালের প্রভাব পড়েনি।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জেলায় সাধারণ মানুষের কোন সাড়া ছিল না। দেশের একমাত্র চুর্তদেশীয় বাংলাবান্ধা স্থরবন্দরেও হরতালের কোন প্রভাব পড়েনি। সেখানে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল।

রবিবার সকালে জেলার বোদা উপজেলা সদরে বিএনপি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।

রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের সমর্থনে পঞ্চগড় শহরের রাস্তায় বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। পুলিশ এই কার্যালয়টি ঘিরে রেখেছে।
দুপুর পর্যন্ত তিনটি ট্রেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। রিকশা-ভ্যান, অটো রিকশা, ট্যাম্পুসহ স্থানীয় যান চলাচল করতে দেখা গেলেও আন্ত:জেলা বাস, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। স্কুল কলেজ খোলা ছিল তবে শিক্ষার্থী না থাকায় ক্লাস হয় হয়নি। প্রধান সড়কের পাশের কিছু দোকানপাট বন্ধ থাকলেও কাচা বাজারসহ বাজারের ভেতরের সব দোকানপাট খোলা ছিল।

নাম প্রকাশে কয়েকজন হরতাল কর্মসুচীর ব্যাপারে বলেন অযথা হরতাল প্রদান করে জনজীবনে বীঘ্ন ঘটানো এখন আর স্থানীয় জনসাধারণ মানেনা। এজন্য হরতাল আর কেউ পালন করেনা। এসব কর্মকান্ডে দেশের ক্ষতি ছাড়া কোন মঙ্গল নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102