মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারী

যুক্তরাষ্ট্রে গুলি করে ১৮ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুক হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করা হয়েছে। এঘটনার পরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

লকডাউন করা হয় পুরো এলাকাকে। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ধরা পড়েনি হামলাকারী। তাই আতঙ্কের মধ্যে সময় কাটছে সেখানের বাসিন্দাদের। তাছাড়া হামলাকারী ধরা না পড়ায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

যদিও এরই মধ্যে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড।

ফেসবুকের এক পোস্টে মেইনের পুলিশ বিভাগ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুকহামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ৪০ বছর বয়সী রবার্ট কার্ড হত্যার জন্য গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হচ্ছেন। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত বলেও জানানো হয়েছে।

এর আগে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সূত্র: সিএনএন

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102