সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

দুর্গা পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে শামীম আহমদ চৌধুরী

সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন
ছাতক-দোয়ারার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫-আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ২২ ও ২৩ অক্টোবর ছাতক  উপজেলা ও ছাতক পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সকলের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে শামীম চৌধুরী বলেন ধর্মীয় উগ্রতা পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও  সাধারণ সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দের কাছে তিনি ব্যক্তিগত অনুদান প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুল হক এমাদ, ছাতক পৌর সনাতনী ঐক্য পরিষদের সভাপতি সুবীর নাগ ভাস্কর, সাধারণ সম্পাদক রাজন দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিয়া, কামরুজ্জামান কাজল, জামায়েল আহমদ ফরহাদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, সোহাগ আহমদ, মান্না রায়, শামীম মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার জনিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ প্রমুখ।
তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ, দোলার বাজার, সিংচাপইড়, জাউয়াসহ পৌরসভার মহা প্রভুর আখরা, কালীবাড়ি, চৈতন্য সংঘ, তাতিকোনা, ত্রীনয়নী হাসপাতাল রোড, শিববাড়ি, মহামায়া পূজা মন্ডপ, কুমনা, নোয়ারাই, সিসিএফ পূজা মন্ডপ পরিদর্শন করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন – বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ একে-অপরের সহযোগিতায় তাদের উৎসব উদযাপন করে থাকে। ঠিক যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশে স্বাধীনতা এনেছিল। বর্তমানে দেশ ও জাতির শান্তির জন্য এবং দেশের চলমান উন্নয়নকে গতিশীল করতে সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে আবারও সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102