সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মেয়র কালাম চৌধুরী

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক পৌরসভার মেয়র, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, ছাতক পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডঃপীযুষ ভট্টাচার্য। ছাতক উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মহন্ত রায়, ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল পাল, মহাপ্রভুর আখরা কমিটির সাধারণ সম্পাদক চমপু দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক অমর দেবনাথ, ছাতক পৌর সনাতনী ঐক্য পরিষদের সভাপতি সুবীর নাগ ভাস্কর, সহ-সভাপতি প্রণয় কুমার আচার্য মুন্না, সহ-সভাপতি গনেশ পোদ্দার, সাধারণ সম্পাদক রাজন দাশ, সনাতনী ঐক্য পরিষদের সদস্য রপু এস, রানা কর, সমজিত কর বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক সৌরভ দাস, পৌর আওয়ামীলীগ নেতা শরীফ আলম,  পৌরসভার শরীফ চৌধুরী, জুয়েল লাল রায়, সুব্রত হালদার, মৃদল দাসসহ প্রমুখ।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্মার্ট ছাতক পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে পৌর পরিষদ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে নিয়ে ছাতক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ও বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অবদান উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে  তিনি বলেন – বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ একে-অপরের সহযোগিতায় তাদের উৎসব উদযাপন করে থাকে। ঠিক যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশে স্বাধীনতা এনেছিল। বর্তমানে দেশ ও জাতির শান্তির জন্য এবং দেশের চলমান উন্নয়নকে গতিশীল করতে সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102