বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেতুলিয়ায়

বাল্য বিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় বাল্য বিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর)
 উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যাগে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল,
তেতুলিয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোঃ ইউসুফ আলী, তেতুলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া, তেতুলিয়া মডেল থানা  অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরি, তেতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক।
সভায় বিবাহ রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও তেতুলিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয় ও উপজেলায় চলমান কার্যক্রম তুলে ধরা হয়।
তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান বলেন,  ” বাল্যবিয়ে বন্ধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তৃণমূল৷ পর্যায়ে প্রচারণা চালাতে হবে। তিনি আরও বলেন, কোথাও বাল্যবিবাহের খবর পেলে তথ্য দিয়ে তাদের সহযোগিতা করতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এটি সুপ্রাচীন একটি ধারা। এর জন্য সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। তথ্য গোপন, বাল্যবিয়েতে সহযোগিতা এসব থেকে বিরত থাকতে সবাইকে আহবান জানান এবং কোথাও বাল্যবিয়ে সংঘটিত হলে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সরকারি হটলাইন নাম্বার ব্যবহারের আহবানও  জানান।
অফিসার ইনচার্জ তেতুলিয়া মডেল থানা জানান, যে এফিডেভিড বা নোটারী পাবলিক এর মাধ্যমে বাল্যবিয়ে হচ্ছে,  এই ডুকুমেন্টের আইনগত ভিত্তি নেই। এটি একটি ঘোষণা মাত্র। এটি প্রচার করতে হবে এবং সবাইকে বাল্যবিবাহ করা বা দেয়া থেকে বিরত থাকতে হবে।
মহিলা বিষয়ক কর্মকর্তা করুনাকান্ত রায় বলেন, বাল্যবিবাহের ঘটনা কোথাও ঘটলে বা ঘটার প্রবনতা থাকলে, খবর পাওয়ার সাথে সাথে পদক্ষেপ নেয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান ।
সভায় অন্যান্য বক্তার প্রশ্নে-উত্তর পর্বে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে উত্তর প্রদান করেন।
সভায় অন্যান্যরা বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। সবাই মিলে এই ব্যাধির বিরুদ্ধে কাজ করলে একদিন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।  ” উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার বাসুদেব চন্দ্র রায় প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102