বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পূজা উপলক্ষে

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে পুনাকের বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) আয়োজনে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে  পৌর এলাকা গোধুলী বাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী প্রিয়াংকা অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
শুরুতেই উদ্বোধনী বক্তব্যে পুনাকের সভানেত্রী প্রিয়াংকা অধিকারী বলেন, পুনাক সর্বদায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
এছাড়াও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রমেও  সাধারণ জনগনের পাশে সবসময় ঠাকুরগাঁও পুনাক থাকবে বলে জানান পুনাকের সভানেত্রী।
প্রধান অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও তথা বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ বলে সকল ধর্মালম্বীর নানা শ্রেনী-পেশার মানুষ বহুকাল ধরেই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে যাচ্ছেন।
আমরা একে অন্যের পরিপূরক। সকলে মিলে শারদীয় দুর্গোৎসব আনন্দে কাটাতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম,
 অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আসাদুজ্জামান আসাদ,  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবিরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102