বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায়

গাজায় নিহত বেড়ে ৫০৮৭

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত বেড়ে ৫ হাজার ৮৭ জনে পৌঁছেছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০০ জনের বেশি ফিলিস্তিনিও রয়েছেন। সোমবার গাজার হামাস নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা কমপক্ষে ৫ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৫৫ জন শিশু ও এক হাজার ১১৯ জন শিশু রয়েছে।

এছাড়া ইসরায়েলের হামলায় গাজায় ১২টি হাসপাতাল ও ৩২টি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে পড়েছে। এসব চিকিৎসাকেন্দ্রে জ্বালানির তীব্র ঘাটতি রয়েছে। পাশাপাশি ইসরায়েলি বিমান হামলায় ধসে যাওয়া শত শত ভবনের ধ্বংসাবশেষের নিচে ৮৩০ শিশুসহ প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর নির্বিচার বোমা হামলায় ৫৭ চিকিৎসক নিহত ও আরও ১০০ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৮২ শিশুসহ ৪৩৬ জন মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের বোমা হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। উপত্যকাজুড়ে আহতদের চিকিৎসার জন্য জরুরি রক্ত সহায়তা দরকার বলে জানানো হয়েছে।

অন্যদিকে, উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় গত ১৬ দিনে ইসরায়েলে প্রাণহানি ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102