রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

নির্যাতনের বর্ণনা দিলেন ফিলিস্তিনি গায়িকা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

জামিনে মুক্তি দিলেও ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে গৃহবন্দি করে রেখেছে ইসরায়েলিরা। তাকে আবার গ্রেপ্তারের শঙ্কাও রয়েছে। এর মধ্যেই কারাগারে থাকার সময় তার সঙ্গে হওয়া ইসরায়েলিদের নির্যাতনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ গায়িকা।

স্থানীয় সময় রবিবার এ তথ্য জানান তিনি।

দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে দুই ছেলে-মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন আমনেহ।

সেখানে তিনি লেখেন, মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত। তিন দিনের অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমার আরও গভীর হয়েছে। আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরও দশগুণ। তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকমভাবে অপমান করেছিল।

তিনি আরও লেখেন, ইসরায়েলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাফ পরানো আমাকে আরও গর্বিত ও মর্যাদাবান করেছে।

ইসরায়েলের নাজারেথ এলাকার বাসিন্দা ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহের দেশটির নাগরিকত্বও রয়েছে। ইসরায়েলে হামাস হামলা করলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিজয়ী নেই।’ এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়। দুদিন কারাগারে থাকার পর ১৮ অক্টোবর জামিন পান আমনেহ। কারাগার থেকেও মুক্তি পেলেও গৃহবন্দি তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102