সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর যৌথ আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

এ সময় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তন্ময় কুমার ধর, মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা সহ জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ প্রশাসন সহ নানা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102