শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্টের উদৌগে

ব্যারিস্টার মাসুদ চৌধুরীর পিতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

বদরুল মনসুর
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন
গ্রেটার সিলেট তথা জিএসসি ইউকের একসময়ের কেন্দ্রীয় নেতা কমিউনিটি ব্যাক্তিত্ব ও ইউকে বিডি টিভির অন্যতম উপদেষ্ঠা ব্যারিস্টার মাসুদ চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক আফজল হোসেন চৌধুরীর মৃত্যুতে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট  ইউকের উদ্দ্যোগে এক শোক সভা ও  দোয়ার মাহফিলে অনুষ্ঠিত
হয়েছে।
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানার পরিচালনায় মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাডিফ জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোকতাদির। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট জিএসসি ইউকের সাবেক সাধারণ সম্পাদক ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর,  গ্রেটার সিলেট জিএসসি ইউকের নথ ইষ্ট রিজিওনাল চেয়ারপার্সন আব্দুল রকিব শিকদার, স্পোর্টস মাউথ শাখার সভাপতি  মসুদ আহমেদ,  প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চ্যারিটি কোঅর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সংগঠনের ট্রেজারার জামাল হোসেন, জিএসসির ইউকে ম্যানচেস্টার রিজিওনাল সেক্রেটারি মীর গোলাম মোস্তফা, জিএসসির ইউকের সাউথ ওয়েলস রিজিওন এর সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম,
প্রবীণ মুরব্বি ফারুক আলী, সিপার করিম, আখলাকুল আলম সেবু, কদর উদ্দিন, গিয়াস উদ্দিন, শিপন আহমদ, এম আলাউদ্দিন আহমেদ, আশরাফ মিয়া, বদরুল হক মনসুর, সৈয়দ সাঈম করিম, মোশাহিদ রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা  ইউকে বিডি টিভির অন্যতম উপদেষ্ঠা ব্যারিস্টার মাসুদ চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক আফজল হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক  ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মহান আল্লাহু রাব্বুল আলামিন যেন উনাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102