বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ও ইন্ডিয়া যৌথ মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে এমকে সলিউশন ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন পরিচালনায়

নর্থ বেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় বাংলাদেশ ও ইন্ডিয়া জয়েন্ট মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) টিএসসি চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও ক্লিনিক ও ডায়াগনস্টিং মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল নিউরো সেন্টার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ড.এম.এল.ধনধনিয়া। নর্থ বেঙ্গল নিউরো সেন্টারের বিজনেস ডিপার্টমেন্ট ম্যানেজার কাজল দাস, সদর উপজেলা সেটেলম্যান অফিসার মোঃ তালেব আলী, সুরক্ষা ডায়াগনিস্টিং সেন্টারের গাইনী ডাক্তার রসনা বর্মন রোজ, সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ঠাকুরগাঁও এর জেলা মেট্রো সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার রেজাউল রাজা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে এমকে সলিউশন এর সদস্য জাকির হোসেন রুবেল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 আব্দুল্লাহ আল  মামুন বলেন বিশেষ করে ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলের রোগীদের সেবা ত্বরান্বিত করতে ও কম খরচে উন্নত মানের সেবা প্রদানে স্বচেষ্ট থাকার অঙ্গীকার নিয়ে এ আয়োজন করা হয়। এছাড়া ঠাকুরগাঁওবাসীর ভারতে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান তিনি।
কনফারেন্সে ভারতের চিকিৎসারত বাংলাদেশী রোগীদের আর্থিকসহ বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন নর্থ বেঙ্গল নিউরো সেন্টার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ড.এম.এল.ধনধনিয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102