মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিকল্পনামন্ত্রী

উন্নয়নের জন্য যানজট হজম করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা শহরের অসহনীয় যানজট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে। কিছুদিন পরই এর সুবিধা পাবেন। পাশের দেশ ভারত ও থাইল্যান্ডের ট্রাফিক পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু এখন নেই। আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ উন্নয়ন সংলাপে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ব্র্যাক ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে সোশ্যাল ইনোভেশন ফর ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা।

এম এ মান্নান বলেন, আমরা উন্নয়ন চাই। কিন্তু উন্নয়নের ব্যাথা সহ্য করতে পারি না।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি তেলের সরবরাহ ও দামে। এতে দেশের নিত্যপণ্যের বাজার ও সার্বিক মূল্যস্ফীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102