সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক উল্টে নিহত ২

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
 ঠাকুরগাঁওয়ে সবজিবাহী (করল্লা) ট্রাক উল্টে আশরাফুল (৩০) ও সহিবর (৪২) নামের ২ জন শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরো ১৫ জন।
সোমবার (৯ সেপ্টেম্বর)  ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার দক্ষিণ বটিনা গ্রামের চেপটিগুড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল সদর উপজেলার কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং নিহত সহিবর একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফাড়াবাড়ি এলাকার একটি করল্লার বাগান থেকে ট্রাক বোঝাই করে ১৫ জন ক্ষেত শ্রমিক ওই ট্রাকের ওপরে বসেই ঠাকুরগাঁর উদ্দেশ্যে রওনা হয়। পথে চেপটিগুড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া ক্ষেত শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেবার পথে আশরাফুল এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাস্তায় সহিবরের মৃত্যু হয়।
সবজিবাহী ট্রাক উল্টে ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102