রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলোচিত পরীমণি-বুবলী একসঙ্গে

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা শবনম বুবলী ও পরীমণিকে। দুজনেরই ক্যারিয়ারের সময় প্রায় ৯ বছরের কাছাকাছি। কিন্তু তাদের কখনো একসঙ্গে দেখা যায়নি। সিনেমার নাম ‘খেলা হবে’। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এতে আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। আরও থাকছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে। তবে ধারণা করা হচ্ছে ‘মুশফিকুর রহমান’ ছোটপর্দার মুশফিক আর ফারহান।

গত ২ আগস্ট প্রতিযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস সোশ্যাল মিডিয়ায় জানায়, তানিম রহমান অংশু একটি সিনেমা নির্মাণ করবেন। কিন্তু ওই সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

জানা যায়, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। আর এ আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে অনুমোদন দেয়া হয়।

গত ২৪ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেখা যায়। সেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের জন্য অনুমতি দেয়ার কথা জানানো হয়। বলা হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে পারবে তারা। তবে এ ব্যাপারে কথা বলার জন্য সংবাদমাধ্যম থেকে পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102