সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

লালবাগে মদিনা মিষ্টির দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭টিসহ মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।’

রাশেদ বিন খালেদ বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102