মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। সংবিধান অনুযায়ী যেভাবে দায়িত্ব পালন করার কথা, সেভাবেই আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দফতরে ফোর্স সাপোর্টিং উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করেন।

বিজিবি ডিজি আরও বলেন, আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বিজিবির বিশাল একটা ভূমিকা থাকে। বিজিবি সবসময় যেকোন নির্বাচনেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাধে কাধ মিলিয়ে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন নির্বাচন, যেটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে আমরা জানতে পেরেছি, সেই উপলক্ষ্যে আমাদের বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ জনগণের ব্যক্তিগত নিরাপত্তা, সরকারি স্থাপনা নিরাপত্তাসহ যে কেনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। আশা করি, আমাদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে পালনে বিজিবির প্রতিটি সদস্য প্রস্তুত আছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।

বিজিবি মহাপরিচালক বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশগঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবি’র অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ফোর্স সাপোর্ট উইং এর সকল পর্যায়ের অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102