বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

এক যুগ পার করলেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

সংসার জীবনের এক যুগ পার করলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গতকাল শনিবার তাদের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে। ঘরোয়া আয়োজনে বিবাহবার্ষিকীর কিছু ছবি ফেসবুকে ভক্ত- শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন অনন্ত-বর্ষা।

এক যুগের পথচলায় এই তারকা দম্পতির ঘরে এসেছে দুই ছেলে। ২০১৪ সালে আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম নেয় আবরার ইবনে জলিল। বিবাহবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত ও বর্ষা।

এর আগে সংবাদমাধ্যমে বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত বলেছিলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে।’

বিয়ের পর থেকে বেশ খোশ মেজাজেই দেখা যায় এই যুগলকে। সিনেমায় কাজ করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই পাওয়া গেছে তাদের।

অনন্ত জলিলের ভাষ্য, ‘অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102