বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেঁতুলিয়ায় রেকর্ড মাত্রার বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন
মৌসুমি বায়ুর প্রভাব দেশের সবর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘন্টায় ১৩৭  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে হিমালয়ের কাছাকাছি হওয়ায় তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রোববার(২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে।
আবহাওয়া অফিস জানায়,মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব,হরিয়ানা,উত্তর প্রদেশ,মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়পায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও । ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সামিউজ্জামান জানান, রোববার (২৪ সেপ্টেম্বর) তেঁতুলিয়ায় ১০১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102