রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

প্রবেশপত্র ওয়েবসাইটেই পাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর সরকারি সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফলে এখন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বা হারিয়ে গেলেও আর কলেজের অফিস কিংবা বিভাগে যেতে হবে না।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজেদের আইডি-পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন সভায় শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আলোচনা করে প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত একটি সভায় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কলেজের অফিস বা বিভাগ থেকে সংগ্রহের পরিবর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফরম পূরণ ওয়েবসাইটে তাদের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, এতে করে যেমন পরীক্ষার আগে শিক্ষার্থীদের সময় বাঁচবে, তেমনি কলেজ অফিস বা সংশ্লিষ্ট বিভাগের ওপরও চাপ কমবে।

শুরুতে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইটে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102