বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির সাতকাহন ও জনগণের আর্তনাদ ! দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে

বাংলাদেশ থেকে নেয়া পুরো ঋণ সুদসহ পরিশোধ করল শ্রীলংকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেয়া পুরো ঋণই শোধ করে দিয়েছে শ্রীলংকা। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতেই তারা ঋণের শেষ কিস্তি শোধ করেছে। একই সঙ্গে ঋণের সমুদয় সুদও পরিশোধ করেছে।

শ্রীলংকা শেষ কিস্তির ৫০ মিলিয়ন বা ৫ কোটি মার্কিন ডলার ও ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলার বৃহস্পতিবার রাতে পরিশোধ করেছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে। তিন কিস্তিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছিল শ্রীলংকা। তিন কিস্তিই তারা ঋণটি শোধ করেছে।

অর্থনৈতিক সংকটের কারণে বৈদেশিক মুদ্রার বড় ধরনের ঘাটতিতে পড়ে শ্রীলংকা। এ কারণে ২০২১ সালে তারা বাংলাদেশের কাছে ২০ কোটি ডলার ঋণ চায়। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার পর ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের অনুমোদনের মাধ্যমে ঋণ ছাড় করে। ঋণের প্রথম কিস্তি ৫ কোটি ডলার ছাড় করা হয় ২০২১ সালের আগস্টে। একই মাসের শেষ দিকে আরও ১০ কোটি ডলার ছাড় করা হয়। সেপ্টেম্বরে দেওয়া হয় আরও ৫ কোটি ডলার। তিন দফায় দেওয়া হয় ২০ কোটি ডলার।

শ্রীলংকা অর্থনৈতিক সংকটের কারণে ঋণের কিস্তি যথা সময়ে পরিশোধ করতে পারছিল না। যে কারণে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়।

শ্রীলংকার অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর পর গত আগস্টে তারা প্রথম কিস্তি বাবদ ৫ কোটি ডলার, সেপ্টেম্বরের প্রথম দিকে পরিশোধ করে আরও ১০ কোটি ডলার। গত বৃহস্পতিবার শোধ করেছে সর্বশেষ কিস্তি ৫ কোটি ডলার। এর মাধ্যমে মূল ঋণের ২০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলারও পরিশোধ করেছে। অর্থাৎ শ্রীলংকা মোট সুদসহ পরিশোধ করেছে ২০ কোটি ৪৫ লাখ ডলার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102