বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

মালয়েশিয়ায় ডাবল ডেকার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার স্থানীয় সময় ভোরে কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম কামাল হোসেন (৪১)। তিনি দেশটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহত অন্যরা হলেন বাসচালক আব আজিজ দাউদ (৬৩) ও বাসযাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫)। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে নেওয়া হয়েছে।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডাবল ডেকার বাসটি ১৮ যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102