রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে তিন হাজার ৬৫৭ জন প্রার্থীকে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি— এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি।

প্রথম দফায় আবেদন শেষ হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে নিয়োগে জটিলতা দেখা দিলে তা বাদ রেখে আবার আবেদন চায় পিএসসি।

সেটি শেষ হয় গেল ৭ সেপ্টেম্বর। পিএসসির এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশ করা সম্ভব হয়নি— এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে যারা ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তারা আবেদন করতে পারবেন।

তবে আদালতের নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে পছন্দক্রম চায়নি পিএসসি।

পিএসসি সূত্রে জানা যায়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮টি নন-ক্যাডার পদে নিয়োগপ্রক্রিয়া চলমান ছিল। এর মধ্যে ১৫৬টি পদে এলজিইডিতে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। তবে এলজিইডি কর্তৃপক্ষ ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে আবেদন করে।

তখন এলজিইডিতে সুপারিশ পাওয়া ২২ জন এলজিইডির ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে করা আবেদন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই আবেদন স্থগিত করেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। এরফলে ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদের সবার নিয়োগপ্রক্রিয়া আটকে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102