বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির সাতকাহন ও জনগণের আর্তনাদ ! দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত ইউএনও মো: বেলায়েত হোসেন এর সাথে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস জেলায় অনলাইন প্লাটফর্মে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন জনকল্যাণমূখী সকল কাজে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের ভালো কাজে সবসময় আমাকে পাশে পাবেন। সাংবাদিকরা হলো জাতির বিবেক। কোথাও অন্যায়-অবিচার চোখে পড়লে সাংবাদিকরাই তাদের লেখনীর মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরে-সে মোতাবেক সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বর্তমান অনলাইন যুগে অনলাইন সাংবাদিকদের ভূমিকা অপরিসীম জানিয়ে তিনি আরও বলেন, এখন আর খবরের জন্য পরের দিন পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না, যখনি কোথাও কোন ঘটনা ঘটে, তাৎক্ষণিক আমরা তা অনলাইনে পেয়ে যাই। কাজেই আপনাদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেই সংবাদ পরিবেশন করতে হবে, কেননা একটি ভূল ম্যাসেজ সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরী করে।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেইলী সান পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম শাহ্, সাংগঠনিক সম্পাদক এন্টুনী ডেভিড নীল, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমনা সাথী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102