বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

অপু বিশ্বাসের নামে থানায় অ‌ভিযোগ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

অপু বিশ্বাস নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর হা‌তির‌ঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন সিমি ইসলাম কলি নামের একজন প্রযোজক।

তবে অভিযুক্ত নারী অভিনেত্রী অপু বিশ্বাস কি না তা উল্লেখ করা হয়নি। অভিযোগে তার (অপু বিশ্বাস) বাবা-মায়ের নাম এবং ঠিকানাও অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই অভিযোগ করেন তিনি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই ফয়সাল বলেন, অভিযুক্ত অপু বিশ্বাস অভিনেত্রী কি না তা আমরা নিশ্চিত নই। অভিযোগে উল্লেখও করা হয়নি।

তিনি জানান, অভিযোগে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনের নামও উল্লেখ করা হয়েছে। এতে প্রযোজক সিমি দাবি করেছেন, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু।

অভিযোগে বলা হয়েছে, গত ২৯ আগস্ট বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102