রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

২০২২ সালের স্নাতক প্রথমবর্ষ পরীক্ষার সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা এ সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শনা ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষার সময়সূচি জেনে নিতে হবে।

প্রথমদিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টার সময় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102