বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রী নিকোল সানাহানকে ডিভোর্স দিয়েছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬ মে আইনি প্রক্রিয়ায় তাদের বিচ্ছেদ হয়েছে। এখন তাদের চার বছর বয়সী মেয়ের দায়িত্ব আদালতের মাধ্যমে ভাগ করে নেবেন।

ভারতের গণমাধ্যম বিজনেস ইনসাইডারের তথ্য বলছে, এ দম্পতির প্রথম সাক্ষাৎ হয় ২০১৫ সালে। ওই বছরই সের্গেই ব্রিন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর ২০১৮ সালে নিকোল সানাহানকে বিয়ে করেন ব্রিন।

সের্গেই ব্রিন ও নিকোল সানাহান দম্পতি ২০২১ সালেই আলাদা থাকতে শুরু করেন। পরে ২০২২ সালে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের কারণ দেখিয়ে ডিভোর্স দেওয়ার উদ্যোগ নেন ব্রিন। তবে ইলন মাস্ক ও নিকোল সানাহান দুজনই এ সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

২০২২ সালের ২৫ জুলাই টুইটারে এক পোস্টের মাধ্যমে ইলন মাস্ক জানান, নিকোল সানাহানের সঙ্গে গতকাল রাতে একটি পার্টিতে দেখা হয়েছিল। গত তিন বছরে আমাদের দুইবার দেখা হলো। পার্টিতে আরো অনেকেই ছিলেন। রোমান্টিক কিছুই হয়নি।

এ বিষয়ে নিকোল সানাহানেরও একই বিবৃতি। তার দাবি, ইলন মাস্কের সঙ্গে বন্ধুত্ব ব্যতিত তার আর কোন সম্পর্ক নেই। একই বছর জুলাইয়ে নিকোল সানাহান বলেন, এমন নয় যে, ইলন ও আমি একসঙ্গে রাত কাটিয়েছি। আমরা কেবল বন্ধু মাত্র। আমাদের মধ্যে কখনো শারীরিক সম্পর্ক হয়নি।

গুগলের সহপ্রতিষ্ঠাতা ৫০ বছর বয়সি সের্গেই ব্রিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নবম। ব্লুমবার্গের তথ্য মতে, তার সম্পদের পরিমাণ প্রায় ১১৮ বিলিয়ন মার্কিন ডলার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102