

সেলিম মাহবুব, ছাতকঃ চলমান লকডাউনে সরকারী নির্দেষনা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সর্ব সাধারনের প্রতি আহবান জানিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিছবাহ উদ্দিন। বুধবার ছাতক শহর সহ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে করোনা মহামারীর ভয়াবহতা তুলে ধরে তিনি সকলকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দেন। এসময় সরকারী নির্দেষনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শহরের আব্দুল্লাহ সু-ষ্টোর থেকে ২ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় এক ব্যক্তিকে আরো ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ও সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন সহ সেনাবাহিনী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।