বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

আজ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করবে।

বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলোর মধ্যে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে ১২ দলীয় জোট করবে বিজয় নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৪টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

বেলা ৩টায় কাওরান বাজার এফডিসিসংলগ্ন এলডিপি অফিসের সামনে করবে এলডিপি। বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরের সামনে করবে গণফোরাম ও পিপলস পার্টি। নিজ কার্যালয়ের সামনে বিকেল সাড়ে ৩টায় করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)। বিকেল ৪টায় পল্টন মোড়ে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া)।

বিকেল ৪টায় মালিবাগ মোড়ে সমাবেশ করবে এনডিএম। সকাল ১১টায় নয়াপল্টন ৮৫/১ দলীয় অফিসে আলোচনা সভা করবে লেবার পার্টি। সকাল ১০টায় পল্টন মোড়ে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102