শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ১১ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৬৬৩

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৬৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৯০০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৭৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭২৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৬৫ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৭৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয় জন ঢাকাতে এবং পাঁচ জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৫৪৩ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৩৫ জন মারা যান।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৫৯ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ঢাকাতে ৭০ হাজার ৬৬০ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮৯ হাজার ১৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৪৯ হাজার ১৪৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৬ হাজার ৫১ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৮৩ হাজার ৯৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৯১৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে চার হাজার ৬৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ৮৪৭ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৬ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102