বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪২২ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক,আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমদ মুছা, মুহিবুর রহমান হারুন, সত্যজিৎ দাশ প্রমূখ।সভায় নবীগঞ্জ উপজেলায় মহামারী করোনা প্রতিরোধে গঠিত উপজেলা কমিটির পাশাপাশি প্রতিটি ইউনিয়নে কমিটির মাধ্যমে জনসচেতনা সৃষ্টি,করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের সৎকার ও দাহ করতে উপজেলা দাহ/সৎকার কমিটির পাশাপাশি প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন ও শহরে যানজট নিরসন,সিএনজি,মিশুক টমটম চালকদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করাসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর বক্তাগণ তাদের অভিমত ব্যক্ত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102