শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝিনাইদহে লকডাউনে কর্মহীনদের জন্য এক কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৬১ এই পর্যন্ত দেখেছেন

হুমায়ুন কবির সোহাগ, ঝিনাইদহ : দেশব্যাপী চলমান লকডাউনে কর্মহীন মানুষের জন্য ঝিনাইদহ জেলার জন্য সরকার এক কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৮০৬ টাকা বরাদ্দ করেছে। হতদরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষ এর যে কেউ ৩৩৩ নাম্বারে ফোন করে এই খাদ্য সহায়তা নিতে পারবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ত্রান) শাখা থেকে গত ১৫ জুলাই এই অর্থ ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। উক্ত অর্থ স্থানীয় হিসাব রক্ষন অফিস থেকে পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া যে কোন মানুষ এই সহায়তা নিতে পারেন। এটা কোন লজ্জা নয় বরং সরকারের মানবিক সহায়তা। লকডাউনে কে যাতে না খেয়ে থাকেন সে জন্য সরকার এই অর্থ বরাদ্দ করেছে। তথ্য সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। ৩৩৩ নাম্বারে ফোন করে অনেকেই মানবিক সহায়তা চাচ্ছেন। জেলা প্রশাসন তাৎক্ষনিক ভাবে সাড়া দিয়ে এই সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102