বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

পরীক্ষকের দায়িত্বে থাকা

৩৯ শিক্ষক কালো তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

২০২৩ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে পরীক্ষকের দায়িত্বে থাকা ৩৯ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

নতুন করে কোনো শিক্ষক পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বহীন কর্মকাণ্ড ও অবহেলা দেখালে তাদেরও শাস্তি নিশ্চিত করা হবে।

এবিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে যারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ও অবহেলা করেছেন তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী পাঁচ বছর পরীক্ষার খাতা মূল্যায়ন ও পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। যারা ন্যূনতম অবহেলা দেখাবেন তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

গত ৫ সেপ্টেম্বর জারি করা ঢাকা শিক্ষা বোর্ডের অফিস আদেশে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার জন্য প্রধান পরীক্ষকসহ ৩৯ পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হলো। কালো তালিকাভুক্ত শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আগামী পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষায় কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।

জানা গেছে, এসব পরীক্ষকের অবহেলার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বহু শিক্ষার্থী অকৃতকার্য হয়। পরে খাতা পুনর্নিরীক্ষণ করে দেখা যায়, তারা পাস করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102